
নিজস্ব প্রতিনিধি
Published:17 Jul 2026, 10:36 PM
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উদযাপন
গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:চাঁপা ইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ওসি নুরে আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুল হক, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র তারিক আহমেদ, সাংবাদিক ও বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, জুলাই যোদ্ধা রাসেল আলী ও আল মামুনসহঅন্যরা। এছাড়া,বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর জামায়াতের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
© দিন পরিবর্তন