
নিজস্ব প্রতিনিধি
Published:11 Jul 2026, 11:17 PM
রহনপুরে এনসিপি আয়োজিত পদযাত্রা সমাবেশে
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এনসিপি আয়োজিত পদযাত্রা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে এতে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন,শেখ হাসিনা ও রেহেনার পরিবারের কেউ বাংলাদেশী ও মুসলিম না । শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনে এনসিপি আয়োজিত পদযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে শেখ মজিবুর রহমান বাকশাল কায়েম করেন। তিনি১৯৭২-৭৫ পর্যন্ত স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছেন।তার সুযোগ্য মেয়ে শেখ হাসিনাও একই কায়দায় গত১৫ বছর দেশ পরিচালনা করেছেন।তিনি বিজিবি ও জনসাধারণের সীমান্তে পুশইনের বিরুদ্ধে অবস্থানের প্রশংসা করে বিজিবিকে আরও শক্তিশালী করার আহবান জানান।
এর আগে সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী থেকে সড়ক পথে রহনপুর কলেজ মোড় থেকে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে করা ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেন। পদযাত্রা কর তিনি রহনপুর কলোনি মোড়-স্টেশন রোড হয়ে রহনপুর রেলস্টেশন এলাকায় সমাবেশে মিলিত হন।এ সময় উপজেলা এসসিপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু মাসুদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাঈফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক শক্তির কেন্দ্রীয় আহ্বাযক জাহিদ হাসান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির সভাপতি মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন,এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম এবং জাতীয় শ্রমিক শক্তির মনিরুল ইসলাম প্রমুখ।
© দিন পরিবর্তন