১৬-সেপ্টেম্বর-২০২৬
১৬-সেপ্টেম্বর-২০২৬
Logo
খেলাধুলা

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আর্জেন্টিনার মাটিতে শেষবারের মতো জাদুকরি পায়ে নামছেন মেসি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৬-০৯-১৬ ১০:০১:৫৮
...

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো লিওনেল মেসিকে নিয়ে অবশেষে তৈরি হচ্ছে জমকালো এক বিদায়ী মঞ্চ। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএফ) ঘোষণা অনুযায়ী, দেশের মাটিতে ভক্তদের সামনে শেষবারের মতো মাঠে নামবেন এই বিশ্বজয়ী কিংবদন্তি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সূত্রের খবর অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ২০২৬ বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন মেসি। প্রায় ৮৫ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামে তাকে ঘিরে থাকছে এক আবেগঘন সংবর্ধনা আয়োজন।

যে কারণে এই বিদায়ী আয়োজন
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেসময় মেসি জানিয়েছিলেন, শারীরিক ও মানসিকভাবে তিনি আর কিছু দিতে পারছেন না। তবে আর্জেন্টিনার ভক্ত ও ফুটবল অ্যাসোসিয়েশনের তীব্র আকাঙ্ক্ষা ছিল—একটি সাধারণ ঘোষণার মাধ্যমে নয়, বরং ঘরের মাঠে সমর্থকদের অভিবাদনে যেন ক্যারিয়ারের ইতি টানেন এলএমটেন। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে এই শেষ ম্যাচে মাঠে নামতে সম্মত হন তিনি।

বিশেষ আকর্ষণ ও অতিথিবৃন্দ
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, এই বিশেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে শুধু মেসি একা নন, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী স্কোয়াডের সকল সদস্য এবং তাদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সতীর্থদের সঙ্গে নিয়ে আকাশি-নীল জার্সিতে মেসির এই শেষ মুহূর্তটিকে বিশ্ব ফুটবলের একটি ‘ঐতিহাসিক ও অবিস্মরণীয় শেষ ট্য়াংগো’ হিসেবে দেখছেন সমর্থকরা।

একনজরে মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার
ম্যাচ: ২০৭টি
গোল: ১২৫টি (আর্জেন্টিনার ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা)
প্রধান অর্জন: কোপা আমেরিকা (২০২১, ২০২৪) এবং ফিফা বিশ্বকাপ (২০২২)
আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিধি টেনে দেওয়ার সর্বশেষ দৃশ্য।