২০-আগস্ট-২০২৬
২০-আগস্ট-২০২৬
Logo
বিনোদন

চলচ্চিত্র পরিচালকদের সভাপতি সোহান, মহাসচিব শাহীন সুমন

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৪-০৩ ০৭:১৯:২১
...

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন নির্মাতা সোহানুর রহমান সোহান এবং মহাসচিব হয়েছেন শাহীন সুমন। আর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ।

শুক্রবার (২ এপ্রিল) দিনগত রাত পৌনে ৩টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এর আগে বিএফডিসিতে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

সোহানুর রহমান সোহান পেয়েছেন ১২৯ ভোট; শাহীন সুমন পেয়েছেন ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এ হক অলিক পেয়েছেন ৬৪ ভোট আর সাফিউদ্দিন সাফির বাক্সে জমা পড়েছে মাত্র ৩৫ ভোট।

সমিতির যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা কবিরুল ইসলাম রানা, সাংগঠানিক সম্পাদক রাকিবুল আলম রাকিব, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক শাহীন কবির টুটুল, অর্থ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক নোমান রবিন এবং প্রচার-প্রকাশনা ও দফতর সম্পাদক মো. আনোয়ার সিরাজী।