২০-আগস্ট-২০২৬
২০-আগস্ট-২০২৬
Logo
বিনোদন

স্ত্রী হারালেন অভিনেতা আনিসুর রহমান মিলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২২-০৯-০৫ ১৮:৪৫:২৬
...

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ আর নেই।  তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।  যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে স্থানীয় সময় সকাল ১১টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আনিসুর রহমান মিলন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে স্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন। 

ফেসবুক পেজে তিনি লিখেন, আমার স্ত্রী পলি আহমেদ আজ সকালে ১১টা ৫৭ মিনিটে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শোকপ্রকাশ করে অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না ফেরার দেশে চলে গেলেন।  তার আত্মার শান্তি কামনা করছি। তিনি দীর্ঘদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন।