৩০-আগস্ট-২০২৬
৩০-আগস্ট-২০২৬
Logo
চট্রগ্রাম

বাঁশখালী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০৩-০৬ ১৭:৫০:০১
...

বাঁশখালী (চট্টগ্রাম) :
বাঁশখালী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জোবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মো. গালিব সাদলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আংশিক এই কমিটি ঘোষণা করা হয়। ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটিতে মো. মনজুরুল আলমকে সভাপতি ও মো. ফারুক হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটিতে সুমন দত্তকে সভাপতি ও সাহাবুদ্দিন রবিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দুই কমিটির মেয়াদকাল আগামী তিন বছর।

উপজেলা শাখার কমিটিতে জাকের উল্লাহ, এনামুল হক ও সাইফুল আজমকে সহ সভাপতি, গিয়াস কামাল হায়দারকে যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর ছবুর ও সাদ্দাম হোসেন মানিককে সাংগঠনিক সম্পাদক, মুমু দাশ প্রান্তকে প্রচার সম্পাদক ও আবদুল মন্নানকে দপ্তর সম্পাদক, রুবেল দত্তকে প্রকাশনা সম্পাদক মনোনীত করা হয়েছে। অন্যদিকে পৌরসভা শাখার কমিটিতে রফিকুল আলম দিদার, শহীদুল ইসলাম, মো. মহিউদ্দিন ও শম্ভু দাশকে সহ সভাপতি, সুব্রত দত্ত ও শহীদুল ইসলাম সিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক, আশরাফ হোসাইন, রুবেল দত্ত ও মো. পারভেজকে সাংগঠনিক সম্পাদক, তানভীরুল ইসলামকে প্রচার সম্পাদক, মো. হাবিবুল্লাহকে দপ্তর সম্পাদক, রনি ধরকে প্রকাশনা সম্পাদক মনোনীত করা হয়েছে।

নবগঠিত বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুরুল আলম বলেন, স্কুল জীবনে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে এই পর্যন্ত এসেছি। সিনিয়র নেতৃবৃন্দ আমার প্রতি আস্থা রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা। বাঁশখালীতে স্বেচ্ছাসেবক লীগ তথা আওয়ামী রাজনীতিকে গতিশীল করতে কাজ করবো।