০২-আগস্ট-২০২৬
০২-আগস্ট-২০২৬
Logo
সিলেট

জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থীতা ঘোষনা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৩-০৯-১২ ১২:৪০:৪৯
...

হবিগঞ্জ প্রতিনিধি :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে প্রার্থীতা ঘোষনা করলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষনা দেন।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসন থেকে নৌকার মনোনয়ন চাইবো। আশাকরি জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তারুণ্যকে নিয়ে কাজ করতে চাই। যদি আমাকে সুযোগ দেয়া হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দেব। তারপরও যদি দল আমাকে মনোনয়ন না দেয় যাকে নৌকা দেয়া হবে তার পক্ষে জরালোভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করবো।
এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোহাম্মদ শাবান মিয়া, রুহুল হাসান শরীফসহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।