০২-আগস্ট-২০২৬
০২-আগস্ট-২০২৬
Logo
সিলেট

শ্রীমঙ্গলে করোনা ভাইরাসে দু'জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২১-০৩-২২ ১৬:৩২:২২
...

শ্রীমঙ্গলে দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের একজনের বাড়ি উপজেলার কালাপুর ইউনিয়নে এবং অন্যজন শ্রীমঙ্গল শহরের ক্যাথলিক মিশন রোডের বাসিন্দা। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গতকাল রোববার রাতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে তাদের দুজনের নমুনা পরিক্ষার পজিটিভ রিপোর্ট আসে।

তিনি আরো জানান, গত ২০ মার্চ তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য সিলেট পাঠানো হয়েছিল।

ডা. সাজ্জাদ বলেন, গত এক মাসের মধ্যে এই প্রথম দুইজন করোনায় আক্রান্ত হলেন।